
কবির হোসেন মিজি
একটি পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে চাঁদপুর পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী জাফরাবাদ এলাকার সুমন দর্জির কন্যা নুসরাত (৩) ইসমাইল হোসেনের পুত্র জাহিদুল ইসলাম (১৬), লুৎফুর রহমানের পুত্র বিল্লাল হোসেন (১২), জাকির গাজীর পুত্র রায়হান (৫), আজাদ বেপারীর পুত্র আফনান (৪)। এ ছাড়াও ওই পাগলা কুকুরের কামড়ে আরো আহত হয়েছে কুলছুমা আক্তার (১৩), আকরাম সাড়ে চার, নাছির উদ্দিন (৩৮)। এ ৮ শিশুর বাইরেও বিড়ালের কামড়ে হাইমচর উপজেলার আলগী পূর্ব কৃষ্ণপুর গ্রামের আবু সাঈদ মোল্লার ৪ বছরের পুত্র শিহাব আহত হয়। কুকুরের কামড়ে এসব শিশু আহতের ঘটনা ঘটেছে গতকাল ২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায়।
আহত শিশুদের পরিবারের লোকজনের কাছে জানা যায়, গতকাল একটি পাগলা কুকুর কোথা থেকে এসে ওই এলাকার বিভিন্ন বাড়ি এবং রাস্তায় শিশুদের একা পেয়ে কামড় দেয়। কুকুরটি কোনো কোনো শিশুর গালের মাংস কামড়ে জখম করে। কারো আবার পিঠে, হাতে, পায়ে এভাবে শরীরের বিভিন্ন অংশে কামড় বসিয়ে শিশুদেরকে গুরুতর আহত করে। আহত শিশুদের যার যার পরিবারের লোকজন চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি রয়েছে কেউবা আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
