চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সেকদি গ্রামে ১ শিশু পানিতে পড়ে করুন মৃত্যু হয়েছে। জানাযায়, মঙ্গলবার সকালে পশ্চিম সকদি গ্রামের খান বাড়ীর বেলায়েত হোসেন খানের দেড় বছর বয়সী শিশু পুত্র আবদুল আলী বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। এমতাবস্থায় শিশুটি খেলার এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক্ষণ ধরে আব্দুল আলীকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে পরে সকাল ৯টার দিকে বাড়ীর আঙ্গিনার পুকুরের মধ্যে তাকে ভাসতে দেখে। বাড়ীর লোকজন শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দেখে মৃত বলে জানায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
