
হাজীগঞ্জে পানিতে ডুবে হৃদয় নামে ৮ বছরের এক শিশু মারা গেছে। শিশুটি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজমুদার বাড়িতে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। নিহত হৃদয় হোসেন রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার আব্দুর রহমান বেপারীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সমপ্রতি ঢাকা থেকে পরিবারের লোকজনের সাথে হাজীগঞ্জের ধড্ডা মজুমদার বাড়িতে বেড়াতে আসে হৃদয় হোসেন। মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজনসহ বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসে। এরপর কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হৃদয় হোসেনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ সংবাদ লেখা পর্যন্ত শিশুটির মরদেহ থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ তানভির হাসান জানান, হৃদয় হোসেনকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, নিহত শিশুর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
