
মিজানুর রহমান রানা
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়, গণযোগাযোগ অধিদপ্তরের অধিনে এবং একসেস টু ইনফরমেশন (এটুআই), প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় চাঁদপুরে পাবলিক সার্ভিস উইক ও জাতিয় বাতায়ন বিষয়ক এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস।
শনিবার সন্ধায় চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূরুল্লাহ নূরী। এ সময় তিনি বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রুপকল্পের ২০২১ সালের ডিজিটাল শোনার বাংলাদেশ গড়ার ল,ে দেশের প্রতিটি ইউনিয়নে খোলা হয়েছে ই-সেবা কেন্দ্র। যার মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ যেন ইন্টারনেট সেবা গ্রহন করতে পারে। তিনি আরো বলেন, আমাদের চাঁদপুর জেলার ৮৮টি ইউনিয়নের মধ্যে বর্তমানে প্রায় ৬০টি ইউনিয়নে উদ্যোক্তাদের মাধ্যমে ই-সেবা কেন্দ্রগুলি খুব ভালভাবে ই-সেবা সার্বিস দিয়ে যাচ্ছে। যদিও ই-সেবার মান কিছু কিছু ইউনিয়নে এখনো ভালভাবে চালু হয়নি। তবে আমরা আশাকরি নতুন উদ্যোক্তাদের মাধ্যমে খুব শিগ্রই পিছিয়ে থাকা এসব ইউনিয়নে ই-সেবা কেন্দ্র চালু হবে।
প্রেসব্রিফিংয়ে পাবলিক সার্ভিস সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন, চাঁদপুর জেলা তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিা অফিসার একেএম শাহজাহান, চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাৎ, বাংলাদেশ বেতারের চাঁদপুর জেলা প্রতিনিধি অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, চাঁদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, বিশিস্ট সাংবাদিক জিয়উর রহমান বেলাল, দৈনিক চাঁদপুর জমিনের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম, দৈনিক আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাকির হোসেন, সাপ্তাহিক লাল সবুজের মেলার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গনি, চাঁদপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
উল্যেখ্য যে আগামী ২৩ জুন পাবলিক সার্ভিস ডে। আর এ দিবস উপলে ২২জুন বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রসাশকের সম্মেলন কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
