ফাহিম কৌশিক খান
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়ায় পালিত সন্তান তার বৃদ্ধা মায়ের সম্পত্তি জোরপূর্বক আত্মসাত করায় ছেলের বিরুদ্ধে মামলা দায়েরের জের ধরে এসিড মেরে রাতে ঘুমন্তবস্থায় হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার অসহায় বৃদ্ধা আফরিন নেছা (৬০)-কে এলাকার স্থানীয় যুবকরা আহতবস্থায় উদ্ধার করে চাঁদপুরে চিকিৎসার জন্য নিয়ে আসে।
ঘটনার বিবরণে জানা যায়, উত্তর বালিয়ায় মৃত হোসেন গাজীর স্ত্রী আফরিন নেছা স্বামী হারানোর পর ভিক্ষাবৃত্তি ও মানুষের দানের অর্থ দিয়ে ১৯৯৮ সালে উত্তর বালিয়ার ১১৫নং মৌজার ৩৯৫ নং খতিয়ানের এসএ ২৮৬ নং দাগে ৮ শতক ৬২ পয়েন্ট কাশেম বেপারি গংদের কাছ থেকে ক্রয় করে। ১০ বছর পূর্বে স্বামী মারা যাওয়ার পর থেকে ঐ সম্পত্তিতে কোন রকম একটি ঘর তৈরি করে জীবন-যাপন করে। তার ছেলে সন্তান না থাকায়, ছোট বোন আফরিন নেছার পেটের সন্তান রফিককে ৬ বছর থাকাবস্থায় এনে লালন পালন করে। আফরিননেছা হটাৎ করে অসুস্থ হওয়ার পর তার পালিত ছেলে রফিক সু-কৌশলে জোরপূর্বক সম্পত্তি আত্মসাত করার জন্য বৃদ্ধার সাথে প্রতারণা করে নিজের নামে লিখে নেয়। তারপর থেকে পালিত ছেলে রফিক ও তার স্ত্রী মরিয়ম বেগম শুরু করে বৃদ্ধার উপর অমানবিক অত্যাচার। না খেয়ে না পরে মানবেতর জীবন যাপন করার কারণে সে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের কাছে ছেলের বিচারের দাবি জানান।
স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিশি বৈঠক করে বৃদ্ধাকে প্রতি মাসে এক হাজার টাকা করে লম্পট পালিত ছেলে রফিককে বিচারকরা নির্দেশ দেয়। কিন্তু সে বিচারকদের কথা না শুনে মাকে কোন টাকা না দিয়ে নির্যাতনের মাত্রা দিনদিন বাড়িয়ে দেয়। উপায় না দেখে অসহায় বৃদ্ধা আফরিন নেছা সম্পত্তি ফিরিয়ে নেয়ার জন্য আদালতে দলিল বাতিলের একটি মামলা দায়ের করে। তার পালিত ছেলে রফিক ক্ষিপ্ত হয়ে গত ২২ তারিখ রাতে বৃদ্ধা আফরিন নেছা ঘুমিয়ে থাকাবস্থায় তার শরীরে এসিড মেরে হত্যার চেষ্টা চালায়। ঐ সময় তার শরীরে কাঁথা মোড়ানো থাকায় এসিড শুধুমাত্র তার মুখমন্ডল ঝলসে যায়। তার চিৎকার শুনে পার্শ¦বর্তী মানুষ এগিয়ে এসে ঘর থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনালের হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, বৃদ্ধার চোখে এসিডের বিষাক্ত পদার্থ প্রবেশ করায় বৃদ্ধার চোখ অন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে বালিয়ার কয়েকজন যুবক চাঁদা উঠিয়ে চিকিৎসার জন্য চাঁদপুর মাজহারুল হক চক্ষু হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা যায়। অসহায় বৃদ্ধাকে এভাবে যে সন্তান কতৃক এসিড নিক্ষেপ করা হয়েছে সেই সন্তানের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছেন স্থানীয় এলাকাবাসী।
– See more at: https://www.chandpur-barta.com/first-page/2014/06/27/18403#sthash.F0M768yr.dpuf
শিরোনাম:
সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
