২০ দলীয় জোটের ডাক অবরোধকে পূজি করে চাঁদপুর- কুমিল্লা মহাসড়কে ব্যাপক নাশকতা সৃষ্টি করেছে জামাত ও শিবিরের কর্মীরা। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় দেবপুরে পিকেটাররা চোরাগুপ্তা হামলা চালিয়ে সিএনজি চালকসহ ৩ জনকে গুরুত্বর আহত করেছে। গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী অ্যাম্বুলেন্স চালক বিশ্বজিৎ তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, ঢাকা বিমান বাহিনীর কর্পোরাল কর্মকর্তা বলাখালের আলমগীর (৪৫) সিএনজিযোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বাবুরহাট হোসেনপুর গ্রামের ইয়াছিন (৩০) সিএনজিতে উঠে রওয়ানা হয়। সিএনজিটি দেবপুর আসার পর জামাত শিবিরেরকর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ইট নিক্ষেপ করে। এতে সিএনজি চালক মোস্তফা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যায়। এর পিছনে কুমিল্লা থেকে আসা অ্যাম্বুলেন্স চালক ঘটনাটি দেখতে পেয়ে তাদের রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানায়। –
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

