
প্রানঘাতী নোভেল করোনা ভাইরাস তথা Covid-19 আজ বৈশ্বিক মহামারী আকার ধারন করেছে।
এই Covid-19 এর প্রার্দুভাব বাংলাদেশে শুরু হওয়ার পর থেকেই জননেত্রী প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশমতে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় ও রেজিস্ট্রার ডাঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক নির্দেশনায়,
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের বোর্ড সদস্য ও ইউনিক হোমিও ল্যাবরেটরী প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, ডাঃ আতাহার আলীর ঔষধ সহায়তায়
২০/০৫/২০২০ খ্রীঃ বুধবার সকাল ১১ টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)চাঁদপুর সকল সদস্যদের জন্য অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস এর নিকট প্রানঘাতী নোভেল করোনা ভাইরাসের লক্ষন ভিত্তিক হোমিওপ্যাথিক Arsenic Album 30 (For Immunity Growth) প্রতিষেধক হিসেবে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)চাঁদপুর এর অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ তামজীদ হোসেন, প্রভাষক ডাঃ এস. জামান পলাশ।
এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)চাঁদপুর এর অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস বলেন, চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (শাহরাস্তি), চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)চাঁদপুর এর সকল সদস্যদের বিনামূল্যে ঔষধ প্রদান করায় তাদেরকে ধন্যবাদ জানাই।
আমি জানতে পেরেছি বিশ্বের অনেক দেশ সহ বাংলাদেশেরও বড় বড় শহরগুলোতে হোমিওপ্যাথির এই ঔষধটির প্রয়োগ শুরু করেছে। তাই আমরাও এদের কাছ থেকে এই ঔষধটি গ্রহণ করলাম। এই ঔষধটি মানুষের শরীরে এন্টি বডি হিসাবে কাজ করে। এছাড়াও এ কলেজটি নিজ উদ্যোগে বিনামূল্যে তৃনমূল পর্যায়ে “ডাক্তার যাবে আপনার বাড়ি” প্রোগ্রামের মাধ্যমে চাঁদপুর জেলাব্যাপী সেবা দিয়ে যাচ্ছেন।
এতে করে যে সকল স্থানে মানুষের পাশে কোন ডাক্তার যেতে পারছেনা সেই মূহুর্তে তাদের এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমানে এই দুর্যোগময় সময়ে এরা যে মানব সেবায় এগিয়ে এসছে সত্যিই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)চাঁদপুর সহ সকলেই শাহরাস্তি কলেজের সকল শিক্ষকদের এই মহতি উদ্যোগের কথা মনে রাখবে। ভবিষ্যতে আমরাও আপনাদের যে কোন কাজে পাশে থাকার চেষ্ঠা করবো।
এ সময় কলেজের অধ্যক্ষ ডাঃ তামজীদ হোসেন বলেন, এই ঔষধটি খাওয়া নিয়ম কানুন জানিয়ে দেন সকল সদস্যদের মাঝে। এছাড়াও তিনি বলেন এই দূর্যোগময় সময়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)চাঁদপুর সকল সদস্যদের মাঝে আমাদের এই হোমিও ঔষধ দিতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি।
বর্তমানে আমাদের এই ঔষধটি সাধারন সকল মানুষই প্রয়োগ করতে পারবে। এই ঔষধটি এন্টিবডি হিসেবে ভালো কাজ করে। আমরা যত জনের মাঝে এই ঔষধটি প্রয়োগ করেছি এতে ভালো ফলাফল পেয়েছি। তাদের কাউকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত করতে পারেনি।
