চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের পশ্চিম সকদিতে পুকুরে থালাবাসন ধোয়াকে কেন্দ্র করে রওশনারা বেগম(৫৫)কে কুপিয়ে আহত করেছে। আজ শনিবার দুপুর ২টায় এই হামলার ঘটনা ঘটে। বাড়ির মানুষ আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গুরুত্বর অবস্থায় ভর্তি করায়। জানা যায়, পশ্চিম সকদি গ্রামের মৃত লুৎফুর রহমান তালুদারের স্ত্রী রওশনারা বেগম তার বাড়ির পাশে পুকুরে থালাবাসন ধুইতে যায়। এ সময় পাশের ঘরের ভাসুরের ছেলে আবুল তালুদারের বউ কুহিনুর ও তার মেয়ে নিশা, খাদিজা লাঠিসোঠা দিয়ে অতর্কিত হামলা চালায়। এ নিয়ে উভয়ের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আহত অবস্থায় রওশনারা বেগমকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সে আশংঙ্খাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহতের পরিবারের সদস্যরা জানায়।

