
দেলোয়ার॥
ফরিদগঞ্জ উপজেলা ধানুয়া বাজার সংলগ্ন প্রত্যাশী গ্রামের মিজি বাড়ীতে পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে প্রত্যাশী মিজি বাড়ীর মৃত আনা মিয়ার ছেলে ইমাম মিয়াজী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে। জানা যায় একই বাড়ির পুকুরে মাচ চাষ করত মৃত চাঁদ মিয়ার ছেলে জসিম উদ্দিন। উক্ত পুকুরে ইমাম মিজির গৃহপালিত ৪-৫টি হাঁস পুকুরে নামলে জসিম উদ্দিন ইমাম মিজির নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল দেয়। ইমাম মিজি তখন জুমার নামায পড়ে বাড়ি ফিরে আসলে ঘটনা জানতে পেরে জসিমকে এ বিষয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করতে গেলে জসিম উদ্দিন ইমাম মিজির উপর চড়াও হয়ে যায়। একপর্যায়ে জসিম উদ্দিন বাঁশের একটি লাঠি নিয়ে ইমাম মিজির উপর আঘাত করলে, সে মাটিতে লুটিয়ে পড়ে। তার মেয়ে ও পুত্রবধূ আয়েশা ধরতে গেলে তাদের উপরও চড়াও হয়ে আঘাত করার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালাগাল দেয়। পরে বাড়ির অন্যান্য লোকজনের সহযোগীতায় পরিবারের লোক তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির একাধিক বাসিন্দা জানায় জসিম উদ্দিন তার নানার বাড়ীতে বসবাস করে উক্ত পুকুরে মাছ চাষ করে, কিন্তু তার প্রভাব প্রতিপত্তি সর্বদা বাড়ির স্থায়ী বাসিন্দাদের থেকে অনেকগুন বেশি থাকে। স্থানীয় একাধিক সূত্র জানায় ইতিপূর্বে একটি নারী নির্যাতন মামলা সহ গাঁজা ও ইয়াবসেবী হিসেবে থানায় জসিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রতিবেদন লেখার পূর্ব পর্যন্ত গুরুতর আহত ইমাম মিজি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। তবে স্থানীয় চেয়ারম্যান ও শালিসগনের পক্ষ থেকে সুষ্ঠ্য বিচার পাওয়ার আশ্বাসে ইমাম মিজি থানায় কোন প্রকার অভিযোগ করেননি।
শিরোনাম:
রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
