মিজান লিটন
পুরাণবাজার ফাঁড়ি পুলিশ কর্তৃক আটক ২ মাদকসেবী ও বিক্রেতাকে ৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- পুরাণবাজার মধ্য শ্রীরামদীর বিল্লাল খা (২২) ও বড় স্টেশন ক্লাব রোডের খোকন বেপারী (২৫)। গতকাল সকালে পুরাণবাজার ১নং খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ এসআই সাঈদ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে গাঁজা, ট্যাবলেট, ইয়াবাসহ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে। গতকাল দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার মোঃ আল আমিন।
উল্লেখ্য, গত ক’ দিন ধরেই পুরাণবাজার এলাকায় কোনো মাদক দ্রব্য বিক্রি যাতে করা না হয় এ জন্য দফায় দফায় মাদক বিরোধীরা মিছিল করেছেন। পুরাণবাজার এলাকায় যে ব্যক্তিই এখন মাদক কিনতে কিংবা সেবন করতে আসেন তাদেরকে এলাকাবাসী প্রশাসনের হাতে তুলে দিচ্ছেন।
