স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার মোম ফ্যাক্টরী বেপারী বাড়িতে গতকাল সকাল ১১টায় সুদের টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ মাসের অন্তঃসত্ত্বাসহ ৩জন আহত হয়েছে। আহতের পরিবার সূত্রে জানা যায়, মোম ফ্যাক্টরীর বেপারী বাড়ির দেলোয়ার হোসেনের স্ত্রী প্রায় দেড় বছর আগে মারা যায়। মারা যাওয়ার কয়েক মাস পর একই এলাকার মোঃ আলির স্ত্রী পেয়ারা বেগম দেলোয়ার হোসেনের স্ত্রীর কাছে সুদে লাগানো ৫০ হাজার টাকা দাবি।
তিনি জানান, দেলোয়ার হোসেনের স্ত্রী মৃত্যুর আগে তার কাছ থেকে সুদে ৫০ হাজার টাকা ধার নিয়েছিল এবং সে টাকা দেলোয়ার হোসেনের বড় মেয়ে নাজমা বেগম পিতাকে না জানিয়ে পিয়ারা বেগমকে গত ১৩ মাস যাবৎ ৩ হাজার টাকা করে ৩৯ হাজার টাকা পরিশোধ করে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১টায় পিয়ারা বেগম পুনরায় আবারো পাওনা ৫০ হাজার টাকা দাবি করে এবং নাজমা বেগমের পরিশোধকৃত ৩৯ হাজার টাকা ঐ ৫০ হাজার টাকার সুদ বলে জানান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নাজমা বেগমের গায়ে হাত তুলেন পিয়ারা বেগম।
এ সময় নাজমা বেগমের ৩ মাসের অন্তঃসত্ত্বা বোন রিনা বেগম (১৯) ও ভাবী আকলিমা এগিয়ে এলে পিয়ারা বেগম ও তার বোন রেনু বেগম, বোন জামাই মারুফ, ভাই ছাত্তার, ভাতিজা ছিডুসহ কয়েকজন মিলে তাদের ব্যাপক মারধর করে আহত করে। এ সময় ৩জন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
