শেখ আল মামুন
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিএনপি তথা ১৮ দলীয় জোটের ডাকা ৩য় দফায় টানা ৭২ ঘন্টা অবরোধের ২য় দিন শহরের পুরাণবাজার জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা মোড়ে অবরোধকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘœ ঘটায়। গতকাল ৮ নভেম্বর রোববার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর ২ ও ৩নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উল্লেখিত স্থানে অবস্থান নিয়ে সড়কের উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু’প্রান্তে অসংখ্য রিক্সা অপেক্ষা করতে দেখা যায়। অবরোধকারীরা অবরোধের পক্ষে কয়েক দফা মিছিল বের করে।

