
চাঁদপুর শহরের পুরাণবাজারে ডাকাতিয়া নদীতে ডুবে রনি ( ১১) নামে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। অপর দিকে তরপুরচ-ীতে তাহমিনা নামে ৪ বছরের এক শিশু কন্যা পানিতে পড়লেও সে বেঁচে গেছে। দুটি ঘটনাই গতকাল রোববার ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১২টার সময় এলাকার ৫-৬ জন বন্ধু মিলে রনি পুরাণবাজার টিএন্ডটির হাসপাতাল ঘাট দিয়ে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। সাঁতার কম জানার কারণে হঠাৎ রনি গভীর পানিতে তলিয়ে যায়। এরপর ছেলেটির মৃতদেহ ভেসে উঠলে নদীর পাড়ে থাকা জীবন নামে এক কিশোরসহ আরো কজন রনিকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। তখন কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রনি পুরাণবাজার গার্লস হাই স্কুলের বালক শাখায় ৫ম শ্রেণির ছাত্র। সে স্থানীয় ভাওয়াল বাড়ির জনৈক অফজাল হাওলাদারের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। অপর ঘটনাটি ঘটে তরপুরচ-ী বাবুরহাটে। জনৈক হাসানের চার বছরের শিশু কন্যা তাহমিনা বাড়ির পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে শিশুটিকে অঙ্েিজন দিয়ে রাখার কিছুক্ষণ পর সে নড়াচড়া করে। পরে অভিভাবক ডেকে শিশুটিকে হাসপাতালে ভর্তি দেয়া হয়।
