স্টাফ রিপোর্টার ॥ মহান মে দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলার প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজারের সকল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় বাজার এলাকা থেকে গদিঘর এবং স্থানিয় ট্রাকঘাটের শ্রমিকদের স্বতঃফূর্ত অংশগ্রহনে র্যালিটি বের হয় এবং পুরাণবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় শ্রমিকদের মুখে শ্লোগান ছিল ’’শ্রমিক-মালিক ভাই ভাই,সোনার বাংলা গড়তে চাই”। র্যালির নেতৃত্ব দেন বাতাষা পট্টি লেবার ইউনিয়নের সভাপতি সামছুল সর্দার,পুরাণবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের সাধারন সম্পাদক হারুনুর রশিদ খান এবং পুরাণবাজার ট্রাকঘাট শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ কবির লস্কর।মে দিবসের র্যালি এবং শ্রমিক সমাবেশ অনুষ্ঠানের জন্য মঙ্গলবার পুরাণবাজারের আমদানি-রপ্তানি কাজ বন্ধ রাখা হয়।
