স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের নিতাইগঞ্জ এলাকায় স্বর্ণের দোকানে ৮ ভরি স্বর্ণের জিনিস চুরি হয়েছে। গতকাল বুধবার ইফতারের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীসহ এলাকার দোকানদারগণ জানান, দোকানের কর্মচারী কুমিল্লার মামুন এ ঘটনা ঘটাতে পারে। খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায় নিতাইগঞ্জ এলাকায় নূর জুয়েলার্সের পরিচালক বাবুল স্বর্ণকার দীর্ঘদিন ধরে এলাকা ব্যবসা করছেন। প্রতিদিনের ন্যায় গতকালও কর্মচারীকে রেখে বাসায় চলে যান, সন্ধ্যার পর কর্মচারী ফোন দিয়ে জানান দোকানে চুরি হয়েছে। দোকানের সুকেসের ভেতর রাখা অ্যামিটেশনের জিনিস ও স্বর্ণের কানের দুল, চেইন ও আংটি ছিল। শুধু মাত্র স্বর্ণের চেইন চুরি হলেও অ্যামিটেশনের কোন জিনিস চুরি হয়নি।
