
স্টাফ করেসপন্ডেন্ট: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার চাঁদপুর শহরের প্রসিদ্ধ ব্যবসায়ি এলাকা পুরাণবাজার যুগিপট্টির পাল বাড়িতে বিদ্যাদেবী সংঘের ৬০ বছর পূর্তির সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরই স্বর্গীয় সন্তোষ পালের বাড়িতে হিন্দুসম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়। চাঁদপুর জেলার প্রাক্তন বিশিষ্ট ব্যাডমিন্টন প্লেয়ার ও ব্যবসায়ী শেখর পাল তাদের বাড়ির পূজায় সহযোগিতা করে আসছেন।
এবার পূজা আয়োজনের ষাটবছর পূর্তিতে পাড়ার ছেলে মেয়েদের মাঝে ধর্মিয় উৎসাহ উদ্দীপনা বেশ পরিলক্ষিত হয়। তারা করোনার মধ্য স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে পেরে আনন্দিত।
বিদ্যাদেবীর কৃপালাভের আশায় দেবীর চরনে অঞ্জলি দেন।
বিদ্যাদেবী সংঘের এবারের পূজার প্রতিমা আনায়ন ও সার্বিক সাজসজ্জায় ছিলেন রুদ্র রুপ পাল,জয় বণিক,রুপম পাল,শিমুল বণিক,দুর্জয় মল্লিক,বাঁধন সাহা, প্রত্যয় সাহা,সুস্মিতা পাল,অঙ্গন বণিক,আপন পাল প্রমুখ।তাদের নিজ হাতের শৈল্পিক কাজগুলো পূজা মন্ডপে ফুটে উঠেছে।এ উপলক্ষে হাতের তৈরি চমৎকার নিমন্ত্রণ কার্ডও তৈরি করেছে তারা।
চাঁদপুরনিউজ/এমএমএ/
Attachments area
