চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম জাফরাবাদ এলাকায় সাবেক চেয়ারম্যান আকবর খানের বাড়ীর সামনের রাস্তায় ঔষধ কোম্পানীর গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় এজাহারভুক্ত আসামী সজিব খানকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় চৌধুরী বাড়ির সামনে সজিবের বন্ধু মামুনের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত সজিবকে পুলিশ আদালতে প্র্রেণ করলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। চাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে নাশকতার মামলাটি দায়ের করে। মামলা নং- ৪৬, তারিখ- ২৪-০২-২০১৫। সে মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামী পশ্চিম জাফরাবাদ সিরাজখানের বাড়ির সজিব খানকে পুরাণ বাজার ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার বন্ধুর বাড়ি থেকে আটক করে।
উল্লেখ্য, শহরের পুরান বাজার জাফরাবাদ এলাকা দিয়ে সোমবার রাত সারে ৯ টায় একটি ঔষদ কোম্পানির পিকাপ ভ্যান নিয়ে চাঁদপুওে আসার পথে পুর্ব থেকে ্ওৎ পেতে থাকা দুবৃত্তরা ঔষধ কোম্পানি রেনেটার গাড়ীটিকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে বিষ্পোরন ঘটায়। দুবৃত্তরা ককটেলটি নিক্ষেপ করার সাথে সাথেই পালিয়ে যায়। গাড়ীতে থাকা গাড়ী চালক আনিসুর রহমান (৩৮) ও কেম্পানির এসআর ফকরুল (৩৫) গুরুতর আহত হয়। ককটেল নিক্ষেপের পর বিষ্পারনের শব্দে তাৎক্ষনিক স্থানিয়রা এসে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেও তাৎক্ষনিক ঢাকা প্রেরন করে। আহত ২ জনের মধ্যে চালক আনিছুর রহমানের ডান চোখ বোমার স্প্রিন্টারে নষ্ট হয়ে যায়।
শিরোনাম:
সোমবার , ১ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

