
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজারের শীর্ষ মাদক ব্যবসায়ি রতন মাঝি (৩৫) কে আটক করেছে পুরানবাজার ফাড়ির পুলিশ। গত রবিবার গভীর রাতে পুরানবাজার পুলিশ ফাড়ির এসআই জাহাঙ্গীর আলম ও এটিএসআই আলাউদ্দিন পুরানবাজার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ তাকে আটক করে। জানা যায়, পুরানবাজার রয়েজ রোডের ঘোষপাড়া এলাকায় এক সময়কার নদীর চোরাকারবারীর মূল হোতা রহমান মাঝির ছেলে রতন মাঝি দীর্ঘ দিন ১ যুগ যাবত গাজা, ফেন্সিডিল, ইয়াবা বিক্রি করে আসছে। এর পূর্বে বহুবার তাকে মডেল থানা ও পুরানবাজার পুলিশ ফাড়ির পুলিশ তাকে মাদক সহ আটক করে। প্রত্যেকবার সে জেল থেকে বেড়িয়ে পুনরায় মাদক ব্যবসার রমরমা রাজত্ব গড়ে তুলে। গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুরানবাজার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে রতন মাঝির দেহ তল্লাশী চালিয়ে ৭ পিছ ইয়াবা ও গাজা উদ্ধার করে। গতকাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
