চাঁদপুর পুরানবাজারে অটো বাইক সমিতির আয়োজনে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় পুরানবাজারের ১নং ঘাট ডাকাতিয়া নদীর পাড়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রচুর দর্শকের সমাগমে প্রীতি ম্যাচে ট্রাইবেকারে ৩-২ গোলে অবিবাহিতরা জয়লাভ করে। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি। এসময় তিনি বলেন, পুরানবাজারের যে মাদকের অভিশাপ আছে তা দূর করতে বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। খেলাধূলা শুধু শরীরেই উপকার করে না মনকে ভালো রাখে, মাদক থেকে দূরে রাখে। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগ নেতা স্বপন দেওয়ান, শহর যুবদলের যুগ্ন আহবায়ক আছলাম তালুকদার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফজল প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল ঢালী, যুবলীগ নেতা সোহেল হোসেন হজু, ছাত্রদল নেতা জুলহাস আহমেদ জুয়েল প্রমুখ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

