ঈদের আর এক সপ্তাহ বাকি থাকতেই চাঁদপুর পুরানবাজারের বিভিন্ন নিত্যপণ্যের বাজারে সেমাই, প্যাকেটজাত দুধ, পোলাও চাল ও মসলার দাম বেড়েছে। এসব পণ্যের বেচা-বিক্রিও ছির জমজমাট। সেমাইয়ের কদর ছিল সবচেয়ে বেশি। এ ছাড়াও মাছ, মাংষ, শসা, টমেটো, ধনে, পাতা, লেবু ও কাচামরিচসহ বেশকিছু পণ্যের দাম বেড়েছে। সরেজমিনে দেখা গেছে ঈদুল ফিরের আয়োজনের অন্যতম পণ্য সেমাইয়ের চাহিদা সবচেয়ে বেশি। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত ব্যান্ডের সেমাই কেজিপ্রতি ২৫ টাকা ও স্থানীয় খোলা সেমাই কেজিতে ১০ টাকা বেড়েছে। বনফুল ও কুলসুন ব্যান্ডের ২০০ গ্রাম লাচ্ছা সেমাইয়ের প্যাকেট বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ক্রেতাদের অভিযোগ এসব ব্যান্ডের সেমাইয়ের দাম কয়েখ দিন আগেও ছিল ৩০ টাকা। ঈগলু ব্যান্ডের ২৫০ গ্রাম ওজনের প্যাকেটজাত লাচ্ছা সেমাই ৪৫ টকা থেকে ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানের খোলা সেমাইয়ের কেজি ৫০ থেকে ৬০ টাকা। কিছুটা ভালোমানের সেমাইয়ের কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেচে। দুধ ও কিশমিশের দামও গত তিন দিনে আরেক দফা বেড়েছে। ৪০০ গ্রাম ওজনের ডানো ১৫ টাকা বেড়ে ২৯৫ টাকা, মার্কস ১৩ টাকা বেড়ে ২৪৩, ফ্রেশ ২৩ টাকা বেড়ে ২৩৩, ডিপ্লোমা ১৫ টাকা বেড়ে ২৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মিল্ক ভিটা আড়ংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের তরল দুধ প্রতি লিটার ৬৮ আধা লিটার ৩৫ টাকায় বিক্রি কথা থাকলেও বেশির ভাগ দোকানে ৭০-৭৫ টাকা ও ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কিশমিশ বিক্রি হচ্ছে মানভেদে ৫০০ থেকে ৬০০ টাকায়। ভালোমানের এলাচির কেজি এক হাজার ৯০০ থেকে দুই হাজার ২০০ টাকা এভং কিছুটা নিম্নমানের এলাচি এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান…
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি)... বিস্তারিত
চাঁদপুরে এক মাসে ৮শ’ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায়
চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ’ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট... বিস্তারিত
চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযান
শহরের নিউ মার্কেট, টাউন হল মার্কেটসহ চাঁদপুর পৌরসভার সামনে থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

