
শাহারিয়ার খান কৌশিক ॥ পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী খলিফা পট্টির মেসার্স নূর ব্রাদার্সের পরিচালক মোঃ সলেমান খান ওরফে সলু খাঁ আর বেঁচে নেই। তিনি গতকাল শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে….রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, চার কণ্যা, এক পুত্র সন্তান সহ অসংখ্য আত্বীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাংখি রেখে গেছেন। শনিবার বাদ আছর মরহুমের নামাযে জানাযা পুরানবাজার জামে মসজিদ সম্মুখ ট্রাক সড়কে অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বারের সাবেক পরিচালক ও নবী ষ্টোরের মালিক আলহাজ্ব ফারুকুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হামিদ মাষ্টার, জেলা আওয়ামীলীগ নেতা আঃ রশিদ সর্দার, দৈনিক ইলেশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বি.এম হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম খান, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী সহ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক অন্যান্য নেতৃবৃন্দ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ ও মরহুমের আত্বীয়স্বজন নামাযে জানাযায় শরিক হন। পরে পশ্চিম শ্রীরামদী খান বাড়িতে পারিপারিক কবরস্থানে মরহুম সলু খাঁকে দাফন করা হয়।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
