
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর পুরানবাজারে অবৈধ মোটরযানের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেলে সদর ভূমি কর্মকর্তা চৌধুরী আশ্রাফুল করীম পুরানবাজার ফাড়ির পুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।
জানা যায়, চাঁদপুরে ফিটনেশ, লাইসেন্স বিহীন সিএনজির চলাচল বেড়ে গেছে। এছারা চোরাই সিএনজি বিভিন্ন জেলা থেকে চাঁদপুরে এনে চালকরা দেদারছে চালাচ্ছে। এতে করে শহরে বিভিন্ন অপরাধ সংঘঠিত ও পূর্বের চেয়ে যানজট মাত্রাতিরিক্ত বেড়েই চলেছে। এ কারনে অবৈধ ও লাইসেন্স বিহীন সিএনজি চলাচল বন্ধের লক্ষে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এসময় ৫টি সিএনজিকে জরিমানা আদায় ও ২টি সিএনজির বৈধ কাগজপত্র না দেখাতে পারায় পুরানবাজার পুলিশ ফাড়ির এসআই জাহাঙ্গীর আলমের হেফাজতে রাখার নির্দেশ দেয় নির্বাহী ম্যাজেষ্টেট। এ অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।
