চাঁদপুর নতুন বাজার ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ পিচ প্যাথিডিনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় নতুন বাজার ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে কদমতলা বেগম মসজিদের পিছনে অভিযান চালিয়ে মিন্টু মিয়া (২৮)কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ২৪ পিচ ভারতীয় নিষিদ্ধ ঘোষিত মরণ নেশা প্যাথিডিন ইনজেকশন উদ্ধার করে। পুলিশ জানায়, চাঁদপুর বিভিন্ন এলাকায় এই মাদক ব্যবসায়ী মিন্টু মাদকসেবীদের কাছে প্যাথিডিন ইনজেকশন বিক্রি করে। গতকাল মাদক বিক্রির সময় এলাকাবাসী দেখতে পেয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। আটক মিন্টু জামতলার আবু সাঈদের ছেলে। সে তার শরীরে ইনজেকশন পুশ করতে করতে তার ২ পা পঁচন ধরে গেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

