শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর শহরে কুমিল্লা রোডে সরকারি কলেজ সংলগ্ন হোটেল আকবরীতে পুলিশ অভিযান চালিয়ে স্কুল পড়–য়া ছাত্রীকে উদ্ধার ও লম্পট যুবককে আটক করার পর ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে। রবিবার দুপুরে মামলা তদন্তকারী কর্মকর্তা নতুন বাজার পুলিশ ফাঁড়ির টি.এস.আই তাজুল ইসলাম লম্পট রুবেল হোসেন ওরফে রিফাত (২৫) কে আদালতে প্রেরণ করে । গত শনিবার রুবেল হোসেন রিফাত স্কুল পড়–য়া ছাত্রী কেয়াকে হোটেলে নিয়ে আসার পর খবর পেয়ে নতুনবাজার ফাঁড়ির টি.এস আই তাজুল ইসলাম ও এ.টি.এস.আই সুর্দশন কুড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে হোটেলে অভিযান চালায়। এসময় পুলিশ চান্দ্রা স্কুলের দশম শ্রেণির ছাত্রী কেয়াকে উদ্ধার করে ও প্রবাশী রিফাত কে আটক করে থানায় নিয়ে আসে। স্কুল ছাত্রীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার পুলিশের নাম ভাঙ্গিয়ে তার পরিবারের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৮নং বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের সাবেক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছোট মেয়ে চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কেয়া আক্তারকে প্রেমের ফাদে ফেলে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মিজির বাড়ির শাহআলম মিজির ছেলে প্রবাসী মোঃ রুবেল হোসেন ওরফে রিফাত সিএনজি স্কুটারে উঠিয়ে চাঁদপুরে নিয়ে আসে। লম্পট যুবক রুবেল হোসেন রিফাত কৌশলে স্কুল ছাত্রীকে আকবরী হোটেলের তৃতীয় তলায় ২৭নম্বর কক্ষে নিয়ে শীলতাহানির চেষ্টা করে। এসময় স্কুল ছাত্রীর আত্মচিৎকারে হোটেলের তৃতীয় তলায় পাশের রুমের লোকজন বুঝতে পেরে নতুনবাজার ফাড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্কুল পড়–য়া ছাত্রীকে উদ্ধার করে লম্পট রিফাতকে আটক করে থানায় নিয়ে আসে। রিফাত আটক হওয়ার খবর শুনে তার স্বজনরা থানায় এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় রিফাত জানায়, স্কুল ছাত্রীর কেয়ার বড় ভাই বিদেশ প্রভাশী রিপন পাটওয়ারীর স্ত্রী ঝুমার সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন পূর্বে ঝুমা তার ননদ কেয়াকে নিয়ে বড়ষ্টেশন দেখা করতে আসার পর তার সাথে পরিচয় হয়। ঝুমার মোবাইল থেকে কেয়া ফোনে প্রায় সময় কথা বলে। তারপর থেকে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন তার সাথে কথাবলার জন্য হোটেলে নিয়ে আসার পর এই ঘটনা ঘটে। এব্যাপারে রুমার ভাবী ঝুমা জানায়, ননদ কেয়াকে ছাড়িয়ে নেওয়ার সময় ননদ রুমা পুলিশেকে দেওয়ার কথা বলে নগদ বিশ হাজার টাকা নেয় পুলিশকে ও অন্যলোকদের আরো টাকা দেওয়ার কথা বলে স্বর্ণের চেইন ও আনটি রুমাা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকা। কেয়ার বড় বোন রুমা জানায়, বেশ কয়েকবার বড় ভাই রিপনের স্ত্রী ঝুমা আটক রিফাতের সাথে বিভিন্ন জায়গা ঘুরতে যায়। কিছুদিন পূর্বে তাদের দুজনকে বড় ষ্টেশন নৌকা ভ্রমন করতে দেখা যায়। সংসারে অশান্তি হবে বলে এই বিষয় ভাই রিপন পাটওয়ারীকে জানানো হয়নি। ঝুমার কারণে লম্পট রিফাত আমার ছোট বোন কেয়াকে নিয়ে আসে সর্বনাশ করার চেষ্টা চালায়। কেয়াকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার সময় বিশ হাজার টাকা পুলিশকে দেওয়া হয়েছে। ভাবির কাছ থেকে নেওয়া স্বর্ণ শহরের পাল জুয়েলার্সে বিক্রি করে বলে জানান। এদিকে চাঁদপুরের পুলিশ সুপার সামছুনাহার কমিউটিনি পুলিশের ঈদ সা¤্রগী বিতরণ অনুষ্ঠানে মডেল থানায় এসে আটক ছেলে ও মেয়েকে দেখার পর ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশকে নির্দেশ দেয়। পুলিশ সুপারের নির্দেশ দেওয়ার পরেও স্কুল ছাত্রীকে ছেড়ে দেওয়ার নামে বিশ হাজার টাকা পুলিশ নিয়েছে বলে অভিযোগ করে মেয়ের বোন রুমা ও ভাবী ঝুমা। এব্যাপারে মডেল থানার ওসি তদন্ত আরিচুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুল ছাত্রীকে পুলিশ সুপারের নির্দেশে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে কোন টাকা নেওয়া হয় নি। পুলিশের নাম ভাাঙ্গিয়ে এই টাকা নিতে পারে বলে ধারণা। গতকাল আটকৃত রুবেল হোসেন রিফাত কে ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান…
চাঁদপুরে আওয়ামী লীগ ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। বুধবার (১৫ জানুয়ারি)... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট
মাদ্রাসায় পুরো মাস ছুটি থাকলেও বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

