শাহরিয়ার খান কৌশিক ॥
জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে আটক করার পর আহত অবস্থায় পুলিশ পাহারায় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছে। ভর্তি অবস্থায়
সাবেক এই ছাত্রদল নেতার অবস্থা আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। পুরোপুলি সুস্থতার জন্য কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে।
শুক্রবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত)আরিচুল হক ও এ এসআই নন্দন সরকার হসপাতালে গিয়ে তার খোজঁখবর নেয়। ঘোষেরাটে দুবৃত্তরা চলন্ত ট্রাকে প্রেট্রোল নিক্ষেপ করে অগ্নিদ্বº অবস্থায় বাঁচতে লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার মৃত্যুর ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি হত্যা মামলণা দায়ের করা হয়। সেই মামলায় ৯ নং আসামী হিসেবে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে ডিবি পুলিশ গ্রেফতার করে। বুধবার রাতে ডিবি পুলিশ তার বাড়ীতে অভিযান চালালে তিনি র্যাপিড এ্যাাকশন ব্যাটারিয়ান (র্যাব) মনে করে তার বাড়ীর তৃতীয় তলায় ছাদে উঠে নামার সময় পা পিছলে নিচে পরে যায়। এ সময় সে নিচে পরে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। আহত অবস্থায় ডিবি পুলিশ তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা এখনো উন্নতি হয়নি। পুলিশ পাহারায় সে এখনো হাসপাতালের ৩য় তালার কেবিনে চিকিৎসাধিন রয়েছে।

