রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ৪শ’ পিছ ইয়াবা সহ দু’যুবককে আটক করা হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের প্রফেসর পাড়া মেল্লা বাড়ি পেছন থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ওই এলাকার বাচ্চু চৌধুরীর পুত্র মো. জহির চৌধুরী (৩৮) ও মমিন পাড়া পীর বাদশা মিয়া রোড় এলাকার মৃত ছোবাহান খানের পুত্র নূরে আলম। মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ’র নেতৃত্বে উপ-পরিদর্শক ত্রিনাদ ও অনুপ চক্রবর্তী সংঙ্গীয় ফোর্স নিয়ে প্রফেসর পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার মেল্লা বাড়ির পেছনে একটি পরিত্যাক্ত জায়গায় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রয়ের জন্য আলাদা আলাদা কাগজে মোড়ানো ৪শ’ পিছ ইয়াবা সহ পাইকারি বিক্রেতা জহিরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য থেকে সখান থেকে নূরে আলমকে আটক করা হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে। চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।
