চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়
পেনশনারদের জন্য বিশ্রামাগার বিনোদন ও সুপেয় পানির ব্যবস্থা
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা হিসাব রক্ষক অফিসে পেনশনসহ বিভিন্ন প্রয়োজনে আগত পেনশনারদের জন্য বিশ্রামাগার বিনোদন ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে । এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পেনশনকারীরা । এ জন্য চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলসহ জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পেনশনকারীরা । গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব শেখ খুরশীদ আলম । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ,অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন ,এনডিসি কাজী মহসীন উজ্জ্বল । এ ব্যাপারে গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, দীর্ঘদিন জেলা হিসাব রক্ষক অফিসে পেনশনসহ বিভিন্ন প্রয়োজনে আগত পেনশনারদের দুভোর্গ পোহাতে হতো । বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ে দৃষ্টি আকর্ষন হয়েছে । ফলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আগত পেনশনারদের সুবিধার্থে ওই স্থানে বিশ্রামাগার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে ।
ক্যাপশান ঃ জেলা হিসাব রক্ষক অফিসে পেনশনসহ বিভিন্ন প্রয়োজনে আগত পেনশনারদের জন্য বিশ্রামাগার কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব শেখ খুরশীদ আলম । পাশে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলসহ অন্যান্যরা ।
