
শাহরিয়ার খান কৌশিক ॥
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচন-২০১৫। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা প্রশাসনের সহায়তায় জেলা নির্বাচন কমিশন পৌর নির্বাচনে সুষ্ঠ ও স্বচ্ছ ভোট গ্রহনের লক্ষে ভোট কেন্দ্র নির্ধারন সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছেন। পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের মধ্যে পুরান বাজারের ৫ টি ওয়ার্ডে অধিকাংশ ভোট কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ বলে আশংকা করছেন ভোটাররা। চিহ্নিত ঝুকিপূর্ণ এসব ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যাবস্থা করা না হলে পুরান বাজারে পৌর নির্বাচনে সুষ্ঠ ও স্বচ্ছ ভোট গ্রহনে বড় ধরনের একটি শংকা বিরাজ করবে বলে ধারনা করছেন সাধারন ভোটাররা।
ইতিমধ্যে শহরের নতুনবাজার সহ পুরান বাজারে বেশ জমে বিভিন্ন প্রার্থিদের উঠেছে নির্বাচনি প্রচারনার লড়াই। সকাল থেকে রাত পর্যন্ত প্রচার মাইকিং, লিপলেট বিতরন, গন সংযোগ সহ ভোট প্রার্থনা করে বিভিন্ন কায়দা কৌশল চালিয়ে যাচ্ছেন প্রার্থিরা। পুরান বাজারের ওয়ার্ডগুলোতে মাঠ পর্যায়ে সাধারন ভোটারদের অনেকের মতামতের ভিত্তিতে জানাযায়, একাধিক কাউন্সিলর প্রার্থীর বাড়ীর কাছেই রয়েছে ভোট কেন্দ্র। এসব কেন্দ্রগুলোতে তাদের ব্যাক্তিগত প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা বিরাজ করবে বলে চা দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারন ভোটারদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। গুঞ্জন রয়েছে একাধিক কাউন্সিলর প্রার্থী আশা করছেন তার নিজের আয়ত্বের কেন্দ্রগুলোতে যদি প্রভাব খাটিয়ে ভোটযুদ্ধে এগিয়ে থাকা যায় তাহলে তার বিজয়টা অনেকটা সু নিশ্চিত করা যাবে। যুকির্পূৃর্ণ এসব ভোট কেন্দ্র গুলোতে যে কোনমুহুর্তে বড় ধরনের সংঘর্ষ বেঁেধ যেতে পারে বলে ধারনা করছেন সাধারন ভোটাররা। যেসব কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ বলে সাধারন ভোটাররা মনে করছেন তার মধ্যে রয়েছে রঘুনাথপুর হাজী করিম খান উচ্চ বিদ্যালয়, মধূসুদন উচ্চ বিদ্যালয়, ওছমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, কেন্দ্রগুলোর মধ্যে একটি অবাধ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে পুরান বাজারের আশংকামূলক এসব ভোট কেন্দ্রগুলোতে সংঘর্ষ ও দ্বিধাদন্ধ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমান ব্যবস্থা গ্রহন করার জন্য জেলা নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী তুলেছেন স্থানিয় সাধারন ভোটাররা।
৫ টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
