স্টাফ রিপোর্টারচাঁদপুর সদর উপজেলার তরপুরচ-ী ইউনিয়নের আনন্দ বাজারে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধূ। দুর্বৃত্তদের শারীরিক নির্যাতনে এ গৃহবধূ প্রায় মানসিক রোগীর মতো হয়ে যায়। তার এমন করুণ অবস্থা দেখে হাসপাতালে তাকে দেখার জন্যে ভিড় জমান আত্মীয় স্বজনসহ অন্যরা।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার কোনো উন্নতি না হওয়ায় এবং অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৬ ফেব্রুয়ারি রোববার বিকেল ৫টায় তরপুরচ-ী ইউনিয়নের আনন্দবাজার এলাকার বেপারী বাড়িতে।
গৃহবধূ শারমিন বেগমের বাবা ইব্রাহিম জানান, আমার ছেলে জয় বাড়ির অন্যান্য শিশুর সাথে খেলাধুলা করছিলো। খেলার ছলে বাড়ির শুক্কুর তাঁতীর ছেলে শাকিলের সাথে আমার ছেলের ঝগড়া হয়। পরে শুক্কুর তাঁতী আমার ছেলে জয়কে মারধর করে। তার ডাক চিৎকারে আমার মেয়ে শারমিন বেগম ছুটে আসলে শুক্কুর তাঁতী ও একই বাড়ির তার আত্মীয় হাসান দেওয়ান, মোশারফ, আল-আমিন, মামুন, মোস্তফা আমার মেয়েকে বেদম মারধর করে এবং শারীরিক নির্যাতন চালায়। তাদের নির্মম হামলায় আমার মেয়ে শারমিন গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে আমরা খবর পেয়ে এসে শারমিনকে তাদের কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় হামলাকারীরা বাধা দেয়। পরে বাড়ির লোকজনসহ শারমিনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করাই। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করেন। এ ঘটনায় শারমিন বেগমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালের কর্মরত চিকিৎসক রায়হান মোঃ ওমর ফারুক জানান, শারমিন বেগমের যে খিঁচুনি দেখা দিয়েছে তা হয়তো মাথায় এবং শরীরে প্রচ- আঘাতের কারণেও হতে পারে। বাকিটা সিটি স্কীনসহ বিভিন্ন পরীক্ষা করার পর বুঝা যাবে। আমরা তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেছি। এছাড়া ভয়েও এমনটা হতে পারে বলে তিনি জানান।
