প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বও সোমবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বক্তব্য সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। তিনি বক্তব্যে বলেন, আজকে দেশেরযা উন্নয়ন চোখে পড়ে তার সকল কিছুই আওয়ামীলী ও জননেত্রী শেখ হাসিনের সঠিক নেতৃত্বের ফসল। দেশের উন্নয়নকে চালিয়ে যেতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলে আমাদের আর পিছিয়ে পড়াদের কাতারে দাঁড়াতে হবে না। ওনার সঠিক নেতেৃত্বেও কারনেই আজ দেশ খাদ্যে স্বংয়সম্পূর্ণ, দূর্নীতি মুক্ত, অর্থনীতিতে শক্তিশালী আবস্থান, নারী শিক্ষার অগ্রগতি ও মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আজ দেশের সকল মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারকে চায়। কারন আওয়ামীলীগ সরকার দেশের ও দশের উন্নয়নের কথা মাথায় রেখে সকল কাজ করে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় অন্যান্যের মধ্যে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাড. ডবনয় ভূষন মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুঞুল আমিন সরকার, সদস্য অ্যাড, জসিম উদ্দিন আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর, শ্রমীক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, আবু পাটওয়ারী, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুমসহ অসংখ্য নেতাকর্মী।
শিরোনাম:
বুধবার , ১১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

