শাহরাস্তি প্রতিনিধিঃ
গত ১ এপ্রিল প্রধানমন্ত্রির জনসভায় যোগ দেওয়ার উদ্যেশে বাড়ী থেকে বের হয় শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রনীর শিক্ষার্থী মিহির আলম। বাড়ী থেকে মাত্র ২ মিলোমিটার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক। সকাল প্রায় সাড়ে ৯টায় মহাসড়কের চেঙ্গাচাল রাস্তার পাশে দাড়িয়ে থাকা মিহির দেখতে পায় রাস্তার দক্ষিন পাশে এক মহিলা রাস্তা পার হওয়ার জন্য চেস্টা করছে। মহিলাকে সহযোগীতার জন্য এগিয়ে যায় সে। মহিলাটির একটি ব্যাগ এপাড়ে এনে আরেকটি ব্যাগ আনতে গিয়ে বিপররীত মূখী দ্রুত গামির একটি মাইক্রোবাস তাকে আঘাত করলে তার মৃত্যু ঘটে। নিহত মিহির আলম মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নাতি। মিহিরের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি ৪ এপ্রিল সকালে মিহিরের কবর জেয়ারত করেন। এর পর তিনি মিহিরের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে মিহিরের বাড়ীতে যান। মেজর (অবঃ) রফিকুল ইসলাম মিহিরের বাড়ীতে গেলে পরিবারের সদস্যরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বেশ কিছু সময় মিহিরের বাড়ীতে অবস্থান নিয়ে পরিবারের খোজ খবর নেন, এবং শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেধনা জ্ঞাপন করেন।
এর পর তিনি বলশীদ হাজি আকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসময় উপস্থিত সকলের উদ্যেশে বলেন, মিহির আমার নাতি হয়, মিহিরের মৃত্যুতে আমার কষ্ঠও কম নয়। সে ন্যায় নীতি পরায়ন ছিল। অন্যকে সাহায্য করতে গিয়ে সে প্রাণ হারায়। আমরা ড্রাইভারকে শাস্তি দেওয়ার চেস্টা করবো। শাস্তি কিছুটা হলেও তাকে পেতে হবে।
তিনি আরও বলেন কোন মানুষ বিচ্চিন্ন দ্বীপ নয়।আমরা যে পরিবারের সন্তানই হই আমরা কোন না কোন ভাবে আত্বীয়। প্রতিটা মৃত্যু আমাদের স্বরণ করিয়ে দেয় আমরা ও চলে যেতে হবে। আল্লাহ ভালোবেসে মিহির আলমকে তার নিজের কাছে নিয়ে গেছে। আমার দুঃখ জীবিত অবস্থায় মিহির আলমকে কোলে নিতে পারলাম না।
তিনি ঘোষনা করেন চেঙ্গাচাল-বলশীদ সড়ক মিহির আলমের নামে নামকরণ করা হবে। তার নামে বিদ্যালয় মাঠে স্মৃতি স্তম্ভ নির্মান করা হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক নুরুন্নবীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, হাজিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আহসান হাবিব অরুন, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মন্জুরুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতা ওমর ফারুক দজি, কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ প্রমূখ।
