প্রতিনিধি ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে গৃহবন্ধী, জোড়পূর্বক ছুটিতে যেতে বাধ্য করা ও বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করায় চাঁদপুরে মানববন্ধন করেছে সচেতন আইনজীবীগন ।
সোমবার ( ৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় জেলা জজ আদালত প্রাঙ্গনে এ মানববন্ধনে অংশ নেন সচেতন আইনজীবী সহ অনন্য আইনজীবীগন । জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গনফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ শাহাজাহান মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেডএম রফিকুল হাসান রিপন, ফোরামের সদস্য অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, অ্যাডঃ ওমর ফারুক টিটু, অ্যাডঃ মোঃ গনি. অ্যাডঃ মঞ্জুরুল, অ্যাডঃ সাইফুল ইসলাম , অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম সহ অনন্য আইনজীবীগন ।
সচেতন আইনজীবীগন মানববন্ধনে তাদের বক্তব্যে বলেন, একজন সুস্থ লোককে অসুস্থ বানিয়ে অসুস্থ রাজনীতির বহিপ্রকাশ ঘটলো। আমাদের প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে বিচার ব্যবস্থার উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে । বিচার বিভাগের প্রতি মানুষের এখন অনস্থা তৈরী করার ষড়যন্ত্র চলছে ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
