
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুরে ২ সন্তানের জনক প্রবাসীর সাথে গৃহবধুর পরকিয়ার ঘটনায় ফাঁশ হওয়ার পর নগ্ন ছবি উদ্ধার করে মডেল থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করায় প্রবাসীর স্ত্রী শিল্পী বেগমের মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত গৃহবধু কোড়ালিয়ার ওসমান মাতাব্বরের মেয়ে খুকু মনি ও তার স্বামী ঘটনাহকার্স মার্কেটে ২৭৩ নং মিম টেলিকমের মালিক মহসিনকে আটক করেছে পুলিশ। ঘটনা ধামাচাপা ও সমঝোতা করার কথা বলে দালাল চক্ররা পুলিশের কাছ থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে সমঝোতা না করে ওল্টো বাদীনিকে চাঁদপুর ছাড়া করবে ও মিথ্যা মামলায় হয়রানী করবে বলে হুংকার দেয়। বাদীনি শিল্পি বেগমের পরিবার বর্গ জানায়, শিল্পির স্বামী মাসুদ মিলন ২ বছর পূর্বে সৌদি থেকে দেশে আসার পর মোবাইলের দোকানদার মহসিনের স্ত্রী খুকু মনির সাথে পরিচয় হয়। তার পর থেকে পরকিয়া প্রেম ও পরে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। সে বিদেশে যাওয়ার পর গৃহবধু খুকু মনি তার মোবাইল দিয়ে প্রবাসীর সাথে ইমুতে প্রতিদিন রাতে কথা বলতো। এসময় ইমুতে প্রবাসীকে সন্তুষ্ট করতে নগ্ন ছবি পাঠাতো। সেই ছবি তার বন্ধুরা বিদেশ থেকে ছবি সংগ্রহ করে প্রবাসীর স্ত্রী শিল্পি বেগমের কাছে পাঠায়। গৃহবধুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর থেকে প্রবাসী মাসুদ মিলন তার ২ সন্তান ও স্ত্রীর খোজ খবর নেয়া বন্ধ করে দেয়। এছারা সংসারের মাসিক খরচ ও বাচ্চাদের লেখাপড়ার খরচ বন্ধ করে দেয়। সংসার চালাতে না পেরে ২ সন্তান নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জিবন কাটাচ্ছে শিল্পি বেগম। নগ্ন ছবি উদ্ধার করে থানায় অভিযোগ করলে খুকু বেগমের স্বামী মহসিন ও দালাল চক্ররা বাদীনিকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, হকার্স মার্কেটে ২৭৩ নং মিম টেলিকম দোকানের মালিক শরিয়তপুরের মহসিন আল-আমিন স্কুলের পিউন কোড়ালিয়ার ওসমান মাতাব্বরের ছোট মেয়ের সাথে শরিয়তপুরের মহসিন প্রেমের সম্পক্য গড়ে ওঠে। তারা পালিয়ে গিয়ে বিয়ে করে বর্তমানে কোড়ালিয়া নাছিমা মঞ্জিলের ২য় তলায় বাসা ভাড়া নিয়ে থাকে।
মোবাইলের দোকানদারের স্ত্রী খুকু মনি টাকার লোভে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সে তার নগ্ন ছবি তুলে ইমুর মাধ্যমে বিদেশে পাঠিয়েছে। খুকু মনি সাথে সম্পর্কের পর থেকে স্বামী নিজের সন্তান ও স্ত্রীর কথা ভুলে গিয়ে খোজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। বিদেশ থেকে টাকা রোজগার করে পরকিয়া প্রেমিকা খুকি মনির কছে পাঠাচ্ছে।
এ ব্যপারে মডেল থানার এএসআই পলাশ বড়–য়া জানায়, অভিযোগের প্রেক্ষিতে পরকিয়া প্রেমিকা ও তার স্বামীকে আটক করলেও ওসি সাহেবের নির্দেশে পরে সমোঝোতার লক্ষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
