স্টাফ রিপোর্টার:বাংলাদেশের প্রবীণ ব্যবসায়ী ও প্রখ্যাত সমাজসেবক, চাঁদপুরের কৃতী সন্তান হাজী মোঃ কাউছ মিয়ার আজ ২৬ আগস্ট রোববার ৮৮তম জন্মদিন। ১৯৩১ সালের এইদিনে তিনি চাঁদপুরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বয়স সাতাশি ছাড়ালেও এখনো প্রাণবন্ত তিনি। আল্লাহর রহমত ছাড়া কেউ সুস্থ থাকতে পারে না। কাউছ মিয়া মনে করেন, মানুষ যদি সুস্থ থাকে, মনের দিক থেকে সেটি আল্লাহর রহমত। এখনো প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা নিজের ব্যবসা পরিচালনা করেন। ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত টানা ৬৮ বছর এককভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সফল ব্যবসায়ী হিসেবে অর্জন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সিআইপি মর্যাদার সর্বাধিক অ্যাওয়ার্ড। দেশের রাজস্ব খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সমগ্র বাংলাদেশে ৬ বার প্রথম স্থানসহ সর্বোচ্চ আয়করদাতার টানা ১২বার রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। তাঁর এই ধারাবাহিক সাফল্য দেখে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাঁকে সম্মানজনক আরেকটি ক্রেস্ট প্রদান করেন। এছাড়া সারাদেশের শীর্ষ পর্যায়ের আয়কর প্রদানকারী পরিবারের ‘কর বাহাদুর পরিবার’-এর খেতাবও পেয়েছেন হাজী মোঃ কাউছ মিয়ার পরিবার। রাষ্ট্রীয় অ্যাওয়ার্ডপ্রাপ্তির বিরল রেকর্ডের অধিকারী হাজী মোঃ কাউছ মিয়া চাঁদপুরবাসীর গৌরব। জন্মদিনে তিনি আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন এবং সকলের কাছে দোয়া কামনা করছেন। প্রবীণ এই মানবসেবকের শুভ জন্মদিনে তাঁকে চাঁদপুরবাসীর নিরন্তর ভালোবাসা এবং ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন।
শিরোনাম:
শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- প্রবীণ ব্যবসায়ী হাজী মোঃ কাউছ মিয়ার আজ ৮৮তম জন্মদিন
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
