এম আর ইসলাম বাবু ॥
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রসুতি মায়ের ফিস্টোলা নিরাময়ে কর্মশালা উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১৮ ডিসেম্বর সকাল ৯ টায় সরকারি জেনারেল হাসপাতালের ৩য় তলায় হল রুমে অনুষ্ঠিত সভায় জেলা সিভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে ও ডাঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, বাংলাদেশে অনেক মায়েরা না বুঝে তাদের নিজেদের ইচ্ছামতো বাসা বাড়ীতে বা প্রাইভেট ভাবে মায়েদেরকে এলামেলো ভাবে প্রসব করায়। এতে করে মৃত্যু ঝুকি বেশি হয়। এছাড়াও জেনিটাল ফিষ্টোলা হয়ে থাকে। আমাদের দেশে বাল্য বিবাহের কারনে মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের রোগ হয়ে থাকে। বিভিন্ন উপজেলাএবং ইউনিয়ন থেকেআগত প্রশিক্ষন গ্রহন কারীদের উদ্দেশে বলেন যারা প্রশিক্ষন নিচ্ছেন তারা যেন তাদের নিজেদের এলাকায় সকলকে মা বোনদেরকে সচেতন করে তোলে। উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্ত্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ প্রদিম কুমার দত্ত, গ্রীণ ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধিকারি ডাঃ এস এম শহিদুল্লাহ, কর্মশালার প্রকল্প কর্মকর্তা ডাক্তার নাজমুল হোসেন। কর্মমালায় গতকাল বিকাল ৫ টা পর্যন্ত প্রজেক্টারের মাধ্যমে প্রশিক্ষনার্থিদের মধ্যে বিভিন্ন নির্দেশনা তুলে ধরা হয়।প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষনার্থি কর্মমালায় অংশ গ্রহন করে।
শিরোনাম:
শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

