চাঁদপুর প্রতিনিধি :প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৫৬ হাজার ৪শ’ ৬৭ জন। তন্মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৯ হাজার ৮শ’ ১৩ জন এবং ইবতেদায়ী পরীক্ষায় ৬ হাজার ৬শ’ ৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। চাঁদপুর জেলার দু’টি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৩ জন। তন্মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় চাঁদপুর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯শ’ ৪৮ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫৫ জন পরীক্ষার্থী।
চাঁদপুর জেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে জেলার পাসের হার ৯৯.৫১% এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ৯৭.৭৯%। প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিসংখ্যানে দেখা গেছে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চাঁদপুর সদর উপজেলা। যার সংখ্যা হচ্ছে : ৮শ’ ৩৮ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার পরিসংখ্যানে দেখা গেছে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জ উপজেলা, যার সংখ্যা ১৮ জন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চাঁদপুর সদর উপজেলা। যার সংখ্যা হচ্ছে : ৮শ’ ৩৮ জন এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ফরিদগঞ্জ উপজেলা। যার সংখ্যা ১৮ জন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার মোট পরীক্ষার্থী ৯ হাজার ১শ’ ২২ জন, জিপিএ-৫ পেয়েছে ৮শ’ ৩৮ জন এবং পাসের হার ৯৯.৪২%। কচুয়া উপজেলার মোট পরীক্ষার্থী ৭ হাজার ৭শ’ ৪৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৫শ’ ৬৪ জন এবং পাসের হার ৯৯.২৫%। হাজীগঞ্জ উপজেলার মোট পরীৰার্থী ৭ হাজার ১০ জন, জিপিএ-৫ পেয়েছে ৬শ’ ১৯ এবং পাসের ১০০.০০%। হাইমচর উপজেলার মোট পরীক্ষার্থী ১ হাজার ৯শ’ ৮২ জন, জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন এবং পাসের হার ১০০.০০%। শাহরাস্তি উপজেলার মোট পরীক্ষার্থী ৪ হাজার ৭শ’ ৫২ জন, জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৩০ জন এবং পাসের হার ১০০.০০%। ফরিদগঞ্জ উপজেলার মোট পরীক্ষার্থী ৮ হাজার ১শ’ ৭৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৮শ’ ২৪ জন এবং পাসের হার ৯৯.৫৪%। মতলব দক্ষিণ উপজেলার মোট পরীক্ষার্থী ৪ হাজার ৩শ’ ২০ জন, জিপিএ-৫ পেয়েছে ২শ’ ১৯ জন এবং পাসের হার ৯৯.৩৩%। মতলব উত্তর উপজেলার মোট পরীক্ষার্থী ৬ হাজার ৭শ’ ২ জন, জিপিএ-৫ পেয়েছে ৪শ’ ৪৮ জন এবং পাসের হার ৯৯.০২%।
চাঁদপুর জেলার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার মোট পরীক্ষার্থী ১ হাজার ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন এবং পাসের হার ৯৮.২৭%। কচুয়া উপজেলার মোট পরীক্ষার্থী ১ হাজার ৩শ’ ৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন এবং পাসের হার ৯৬.৫৬%। হাজীগঞ্জ উপজেলার মোট পরীক্ষার্থী ১ হাজার ৪২ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন এবং পাসের হার ১০০.০০%। হাইমচর উপজেলার মোট পরীক্ষার্থী ২শ’ ৪৯ জন, কেউ জিপিএ-৫ পায়নি এবং পাসের হার ৯৭.৫৯%। শাহরাস্তি উপজেলার মোট পরীক্ষার্থী ৬শ’ ৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন এবং পাসের হার ৯৯.২১%। ফরিদগঞ্জ উপজেলার মোট পরীক্ষার্থী ১ হাজার ৫শ’ ১০ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন এবং পাসের হার ৯৬.০৯%। মতলব দক্ষিন উপজেলার মোট পরীক্ষার্থী ৫শ’ ৮৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৫শ’ ৮৩ জন এবং পাসের হার ৯৭.৬০%। মতলব উত্তর উপজেলার মোট পরীক্ষার্থী ২শ’ ৮৬ জন, কেউ জিপিএ-৫ পায়নি এবং পাসের হার ১০০.০০%। চাঁদপুর জেলার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় মোট পাসের হার ৯৯.৩০ ভাগ।
