
শাহরিয়ার খান কৌশিক
সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ও চাঁদপুর প্রেস কাবের নব-নির্বাচিত সভাপতি সহিদ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক রহিম বাদশাকে সাংবর্ধনা প্রধান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিনিধি সন্মেলনে নব কমিটির সভাপতি তপন সরকার, সাধারন সম্পাদক অ্যাড.বদিউজ্জামান কিরন ও সাংগঠনিক সম্পাদক চন্দ্রনাথ ঘোষ চন্দনকে নিয়ে নব কমিটি ঘোষনা করা হয়। পুর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে গঠন করা হবে বলে জানাযায়।
গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সুকদেব রায় ও সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজিবি সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অজিত সাহা, নাট্যকার ও নির্দেশক আকরাম খাঁন, শাহ্আলম মিয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বর্নচোরা নাট্যগোষ্টির সাধারণ সম্পাদক শরীফ চোধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সহ-সভাপিত তপন সরকার, কৃষ্ণা সাহা, সাংগঠনিক সম্পাদক চন্দ্রনাথ ঘোষ চন্দন। আলোচনার পূর্বে ও চাঁদপুর প্রেস কাবের নব-নির্বাচিত সভাপতি সহিদ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক রহিম বাদশাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে সাংবর্ধীত অতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি রুপালি চম্পক, যুগ্ম সম্পাদক রুমা সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক পোদ্দার, তোফায়েল আহম্মেদ, কোষাদক্ষ খাইরুল ইসলাম বিল্লাল, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক এম আর ইসলাম বাবু সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ সাহা,অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ইয়াহিয়া কিরন সমাজ কল্যান সুফী খায়রুল আলম খোকন,নাট্যকলা বিষয়ক সম্পাদক তবিবুর রহমান রিংকু,নৃত্যকলা বিষয়ক সম্পাদক অনিমা সেন চৌধুরী, চিত্রকলা বিষয়ক সম্পাদক সাধন সরকারসহ সকল সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
শিরোনাম:
শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
