
চাঁদপুর: চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, সাংবাদিকদের বাৎসরিক এ ধরণের আয়োজনে পারিবারিক মিলন হওয়ার সুযোগ হয়। ফটো সাংবাদিকরা কাজের মাধ্যমে চাঁদপুরে তাদের একটি শক্ত অবস্থান তৈরী করেছেন। কারণ তাদের তোলা একটি ছবিই অনেক কথা বলে।
সোমবার (১৫ মার্চ) বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানের সমাপনী পর্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক সময় সংবাদের প্রয়োজন হয় না। একটি ছবি দিয়েই নিউজ হয়। শুধুমাত্র এক লাইন ক্যাপশন দিয়ে প্রকাশ হয়। যার কারণে ফটো সাংবাদিকদেরকে সুন্দর করে ছবি তুলতে হবে। ছবি বিষয়ে আরও প্রশিক্ষণ প্রয়োজন। এ ক্ষেত্রে আমাদের প্রশাসন থেকে কোন সহযোগিতা লাগলে করা হবে।
সংগঠনের জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) ¯িœগ্ধা সরকার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক মেঘনা বার্তা সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ।
চাঁদপুরনিউজ/এমএমএ/
