
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে দু’টি গ্রামে প্রায় তিন কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার শোল্লা ও তা¤্রশাসন গ্রামের প্রায় দুই শতাধিক গ্রাহকের মাঝে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া । তিনি বলেন, বর্তমান সরাকরের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড সৃষ্টি হয়েছে । নতুন বিদুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে । পর্যায়ক্রমে ফরিদগঞ্জের প্রটিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে । কোন গ্রাম বিদ্যুৎ ছাড়া থাকবে না । এসময় তিনি অবরোধ হরতালের প্রসঙ্গে বলেন, দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন বিএনপি জামায়াত জোট কর্মসুচির নামে দেশে জালাও পোগাও করে তা বাধাগ্রস্ত করতে চায় । তবে আওয়ামী লীগের কর্মীরা জনগনকে সাথে নিয়ে এই চক্রান্ত রুখে দেবে ।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সহ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধতন কর্মকর্তা ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন । #
শিরোনাম:
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
