ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার নয়াহাট এলাকার চাঁদপুর গ্রামের আল-আমিন ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ধানুয়া ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মোঃ তোফাজ্জল হোসেন। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেদ সরকার, মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে ফরিদগঞ্জ থানা পুলিশ রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গার্ড অব অনার প্রদান করেন। পরে তাকে মনোহর খান বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল মরহুম মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খান তার ছোট ভাই চাঁদপুর আহমাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমানের সাথে সম্পত্তিগত বিরোধের জের ধরে কথা কাটাকাটি, ধস্তাধস্তির এক পর্যায়ে গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মরহুমের বড় ছেলে হাবিবুর রহমান থানায় মামলা দায়েরের পর ময়না তদন্ত শেষে রোববার সকালে তার লাশ জানাজা ও দাফন কাজ সম্পন্ন করার জন্য বাড়িতে নিয়ে আসা হয়।
শিরোনাম:
রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

