
মো. শিমুল হাছান
মিয়ানমার সেনাবাহিনী ও জাতিগতভাবে নির্যাতনের শিকার স্মরনার্থীদের মাঝে আবারো নগদ অর্থ বিতরণ করেছেন ফরিদগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন। আমেরিকা প্রবাসী লুমেনিজিয়া ষ্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ও ফরিদগঞ্জের কৃতি সন্তান নূরে আলম ছিদ্দিকির পাঠানো অর্থ কক্সবাজারের উখিয়ায় স্মরণার্থী ক্যাম্পের দায়িত্বে থাকা সেনাবাহিনী তহবিল ও ক্যাম্পের রহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়। বৃহস্পতিবার ১২ অক্টোবর পৌর সভার সাবেক মেয়রের মঞ্জিল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী আলম পাটওয়ারীরর নেতৃত্বে স্মরণার্থী ক্যাম্পে অর্থ বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ঔষুধ ব্যবসায়ী রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন, বিএনপি নেতা ইউনুছ।
উল্ল্যেখ গত কয়েক দিন পূর্বেও ফরিদগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন কক্সবাজারের স্মরণার্থী ক্যাম্পে গিয়ে ফরিদগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ¦ এম এ হান্নান, তরুণ সমাজসেবক আলহাজ¦ মো. আলমগীর হোসেন পাটওয়ারী, তার ব্যক্তিগত ফান্ড ও জনসাধারণের কাছ থেকে সংগ্রহিত অর্থ রহিঙ্গা মুসলমানদের মাঝে বিতরণ করেন।
শিরোনাম:
রবিবার , ১৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
