প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলার সুরেশ্বর ঈদগাহ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৭ জন। এরা হচ্ছেন চরবাগর গ্রামের নুরুজ্জামান (৪৫), তার ভাই আঃ মান্নান (৭০), নুরুল ইসলাম (৬৫), হান্নান মিজি (৬৭), নুরুল ইসলামের ছেলে পারভেজ (১৯), হান্নান মিজির স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ও ১ বছরের শিশু আয়েশা। আহতরা চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা জানান, ঈদের পর দিন বুধবার দুপুরে চরবাগর গ্রামের সুরেশ্বর ঈদগাহ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পারভেজ ও কায়েস মিজির মধ্যে কথা কাটাকাটি হয়। উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা ও মারধর হয়। স্থানীয় মুরুব্বীরা দু’পক্ষকে সংঘর্ষ না করার জন্য অনুরোধ জানিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেন। এর কিছুক্ষণ পরই কায়েস মিজি ও তার ভাই সাইফুল মিজি, জসিম, রিয়াদসহ একটি গ্রুপ পারভেজের বাড়িতে ব্যাপক হামলা, ভাংচুর ও বাড়িতে থাকা মুরুব্বীদের মারধর করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে বাড়িতে থাকা লোকজনদেরকে জখম করে। আহতদের আত্মীয়-স্বজন এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা করেন।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
