আতাউর রহমান সোহাগ:
ফরিদগঞ্জে আ: খালেক নামের এক অবসরপ্রাপ্ত রেল-কর্মকর্তা নিখোঁজ রয়েছে। পরিবারের দাবী তাকে অপহরণ করা হয়েছে। সরজমিনেগিয়ে জানাযায়, উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের জামালপুর গ্রামের রফিক কেরানীর বাড়ীর অবসরপ্রাপ্ত রেল-কর্মকর্তা আ: খালেক গতকাল বুধবার সন্ধ্যায় রুপসা বাজারে আসার পর আর বাড়ী ফেরেনি। বর্তমানে আ: খালেকের স্ত্রী ও সন্তাননেরা উৎকন্ঠার মধ্যে আছে। নিখোঁজ আ: খালেকের বড় ভাই আ: মতিন সাংবাদিকদের জানায়, বুধবার রাতে রুপসা বাজারের পূর্ব মাথায় আ: ছাত্তারের সার ও কীটনাশকের দোকানে একই ইউনিয়নের নদনা গ্রামের ড্রেজার মালিক বিল্লালের সাথে লেনদেন সংক্রান্ত ব্যাপারে আমার ভাই আ: খালেকের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে বিল্লাল আ: খালেককে চড় থাপ্পড় মারে। ঘটনার পরপর আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং আমার ভাই আ: খালেককে নিয়ে বাজারের পশ্চিম মাথায় যাওয়ার পথে বিল্লাল ও তার সহযোগিরা একটি সিএনজি নিয়ে পথও রোধ করে জোরপুর্বক আ: খালেককে সিএনজিতে তুলে নিয়ে যায়। এই ব্যাপরে আ: মতিন ফরিদগঞ্জ থানায় তার ভাইকে অপহরণর করা হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এস,আই নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত বিল্লালের বাড়ী তল্লাশি করেন। কিন্তু বিল্লালকে পাওয়া যায়নি। এই ব্যাপারে এস,আই নিজাম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি, আগ্রগতি হলে জানতে পারবেন।
শিরোনাম:
সোমবার , ১৬ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
