চাঁদপুরের ফরিদগঞ্জে এক মাস পর স্কুল ছাত্রী ৭ বছরের রুবিনার বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কে বা কারা হত্যা করে একটি বিলের ঝোঁপের ডোবায় ফেলে রেখে যায়। সন্তানহারা মা সন্তানের খুঁজে দিশেহারা এক বিল থেকে আরেক বিলসহ বিভিন্নস্থানে খুঁজে ফিরছিল রুবিনাকে। অবশেষে মায়ের চোখেই আজ সন্তানের বস্তাবন্দি লাশের দেখা মিলল। খবর জেনে তাৎক্ষনিক রুবিনার স্কুলের ছাত্র-ছাত্রী সহপাঠীসহ শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ করে এর শাস্তির দাবি জানিয়েছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং সেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী রুবিনা আক্তার। বাড়ি একই উপজেলার সকদি গ্রামেই। অভাবী ঘরের সন্তান সে। গত ২৬ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে রুবিনা নিখোঁজ হয়। তাঁর পিতা-মাতা বহু খেুাঁজা-খুঁজি করেও তার সন্ধান পায়নি। এ কারণে ফরিদগঞ্জ থানায় একটি জিডিও করেছিল। কিন্তু তাঁর মা ফাতেমা আক্তারের মনে সন্তান হারার বেদনা নাড়া দিচ্ছিল বার বার। যার জন্য সন্তানকে খুঁজে ফিরছিল মা। অবশেষে আজ মঙ্গলবার বাড়ির অদুরে একটির বিলের ঝোঁপে মা সন্তানের বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে চিৎকার দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে। এসময় আসেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। কিন্তু পিতা মাতার কোন মন মানেনা। তার সন্তানের খুনিদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছে। রুবিনার স্কুলের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকরাও তার হত্যার বিচার দাবি করে আজ স্কুলের সামনেই মানববন্ধন ও বিক্ষোব করেছে। তার শিক্ষক ও সহপাঠিরাও বিচার দাবি করেছে। এলাকার জনপ্রতিনিধিরাও রুবিনা হত্যা কারিদের খুঁজে বের করে বিচার দাবি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এলাকাবাসীসহ সকলেই এই শিশু হত্যা কারিদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছে।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জে এক মাস পর স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাস্ত উদ্ধার
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

