
স্টাফ রিপোর্টার ॥
শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর নির্দেশ মোতাবেক সারা দেশের সকল কমিউনিটি কিøনিকে নতুন সাইনবোর্ডও স্টিকার পৌছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক ক্রিয়েটিব মিডিয়া এ কার্যক্রম হাতে নিয়েছে, এরই ধারাবাহিকতায় গত বুধবার চাঁদপুরের সিভিল সার্জন ডা: রথিন্দ্রনাথ মজুমদারের হাতে নতুন সাইনবোর্ড ও স্টিকার তুলে দিয়ে জেলার কার্যক্রম শুরু করা হয়।
গত বৃহস্পতিবার জেলার, সদর, কচুয়া, শাহারাস্তি, হাজিগঞ্জ ও হাইমচর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট তাদের স্ব-স্ব এলাকার কমিউনিটি ক্লিনিকের নতুন এ সকল সাইনবোর্ড ও স্টিকার পৌছে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার ফরিদগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম শিপনের হতে ঐ এলাকার সকল ক্লিনিকে নতুন সাইন বোর্ড ও স্টিকার তুলে দেন দৈনিক আমাদের অর্থনীতি ও ক্রিয়েটিব মিডিয়ার জেলা প্রতিনিধি সাংবাদিক মিজান লিটন।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
