
রফিকুল ইসলাম বাবু :
চাঁদপুরের ফরিদগঞ্জের কামাতা বাজারে এলাকায় ব্রীজের দাবীতে মানব বন্ধনও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীবৃন্দ । বুধবার দুপুরে কামতা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় । মানববন্ধনে ঐ এলাকার হাজার হাজার লোকজন অংশ নেয়।এ সময় বক্তরা বলেন কামতা বাজারে পুরুনো ব্রীজকে সম্প্রসারণ করে নতুন করে নির্মাণের প্রত্যাশা করছে কামতা বাজার ব্যবসায়ীসমাজ ও হাজার হাজার এলাকাবাসি। তাদের দীর্ঘদিনের প্রাণের দাবী যে করেই হোক এ এলাকার পুরুনো ব্রীজটিকে সম্প্রসারন করে একই স্থানে নতুন ব্রীজ নির্মাণ করা হোক। মানব বন্ধনে বক্তারা বলেন , কামতা বাজারে পুরুনো ব্রীজকে সম্প্রসারণ করে নতুন করে ব্রীজটি নির্মিত হলে এ অঞ্চলের হাজীগঞ্জ, রামগঞ্জ, রায়পুর, লক্ষীপুর চাঁদপুর সহ ফরিদগঞ্জের হাজার হাজার মানুষের যাতায়াত সমস্যা সমাধানসহ সময় ও পরিবহন ব্যায় কমে আসবে। এতে করে বাজারটি আরো বেশী জমজমাট হয়ে উঠবে। কামতা বাজারে বর্তমানে যে স্থানে পুরণো ব্রীজটি রয়েছে সে স্থানে ব্রীজ করার জন্য সরকারী ভাবে মাটি পরীক্ষা করা হয়েছে। এবং ব্রীজের পরিকল্পনা অনুযায়ী টেন্ডার শেষে একটি নকশা প্রস্তুত করে তা ইঞ্জিনিয়ারদের মাধ্যমে পুরনো ব্রিজটি ভেঙ্গে সম্প্রসারন পূর্বক নতুন করে নির্মাণ করার লক্ষে ২ কোটি ৫ লক্ষ টাকা অর্থ বরাদ্ধ দেওয়া হয়েছে। ৩৯ মিটার দৈর্ঘের ও সাড়ে ৫ মিটার প্রস্তের বিজ্রটি সম্প্রসারণ পূর্বক নির্মাণের লক্ষে বিগত বছরের ১১/১১/২০১৫ টেন্ডার আহবান করা হয়। টেন্ডার আহবান শেষে ব্রিজ নির্মানের কাজটি পান ইউনুস ব্রাদার্স। ঠিকদার প্রতিষ্ঠান কাজ করার জন্য ব্রিজ নির্মানের সরঞ্জাম নির্র্মান স্থলে নিয়ে রাখেন।কিছুদিন পূর্বে ঠিকাদারী প্রতিষ্ঠান টি কাজ করতে গেলে স্বার্থান্যাসী মহল বাঁধা সৃস্টি করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান আবারো কাজ শুরু করে। সরকারী কাজে বাধা দেওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান ১০ জনের নাম উল্লেখ করে বিরুদ্ধে মামালা করে । কিন্তু এলাকার কতিপয় স্বার্থান্যাসী কিছুলোক ব্রীজের অতীত স্থানকে পরিবর্তন করে ও সরকারী আইনকে উপেক্ষা নিজেদের স্বার্থে অন্যত্র ব্রীজ করার জন্য উঠে পড়ে লেগেছে। ইতি মধ্যে ব্রীজের কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাঁধা প্রদান করে স্বার্থান্যাসী মহলের লোকজন। তারা সরকারি মূল নকশার পরিবর্তে সরকারি খাল ভরাট করে অন্যত্র ব্রিজটি নির্মানের জন্য কর্তৃপক্ষের কাজে বাঁধা দিয়ে আসছে। এলাকাবসী ও ব্যবসায়ীদের দাবী পুরুনো স্থানে ব্রিজটি নির্মিত হলে অন্য এলাকার ব্যবসায় ও সাধারনের চলাচলে সুবিধা হবে। এতে করে কামতা বাজারটি আরো জমজমাট হয়ে ওঠবে।
পরে এক বিক্ষোভ মিছিল এলাকার প্রধান সড়ক পদক্ষিণ করে। এ সময় রাস্তার উভয় পাশ্বে শতাধিক গাড়ীর আটকা পড়ে।
