প্রতিনিধি =

অবরোধের সমর্থনে গতকাল শনিবার ফরিদগঞ্জে ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল, সমাবেশ, রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক নান্টুর নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অবরোধের গতকাল শনিবার ফরিদগঞ্জ-রায়পুর সড়কে বিএনপি ও জামায়েত শিবির আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে। সকাল সাড়ে ৯টায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চতুরা হাসপাতালের সামনে থেকে বাসষ্ট্যান্ড পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ও আটক সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবিতে মিছিল করে। তারা টিএন্ডটি মোড়ে রাস্তায় বসে যান চলাচলে বিঘœ সৃষ্টি করে। ফরিদগঞ্জের মিছিলে মহিলা দল ছাড়াও উপস্থিত ছিল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সোহেল, হারুন পাঠান, সেলিম রাঢ়ী, তাজুল ইসলাম কাউন্সিলর, মুজাহিদ পাটওয়ারী, পেয়ার আহাম্মদ, মনির, জাহাঙ্গীর আলম, জামাই ফারুক, আলমগীর, ইউসুফ পাটওয়ারী, স্বপন, ওসমান পাটওয়ারী, আলমগীর, আশিক, সোহেল, পিংকু কাজী, রুবেল, আরিফ, শাওন, সোহাগ, মনির, শাখাওয়াত, ফখরুল, জাফর, স্বেচ্ছাসেবক দলের সেলিম, হারুন পাঠান, ভাগিনা রুবেল, আলি আজগর লিটন, কবির, জহির মৃধা, খিজির আহাম্মদসহ আরো নেতা-কর্মীরা মিছিলে উপস্থিত ছিল। মিছিলটি বাসষ্ট্যান্ড থেকে ঘুরে এসে টিএন্ডটি মোড়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
শিরোনাম:
রবিবার , ৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
