
ফরিদগঞ্জে মঙ্গলবার বিকেলে স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়কাদিয়া গ্রামে প্রবাসী স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দেয় এক সন্তানের জননী ওই নারী।
স্বপ্না বেগমের ভাই আজিজুর রহমান জানায়, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুরঙ্গচাইল গ্রামের মালেয়শিয়া প্রবাসী রাকিব হোসেনের সাথে তার বোন স্বপ্না বেগমের প্রায় ৪ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঘরে ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে। গত সোমবার রাতে স্বপ্না বেগম প্রবাসীর স্বামীর সাথে কথোপকথনের এক পর্যায়ে বাপের বাড়ি খাড়দখাদিয়া গ্রামে ঘরের অাঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে স্বপ্নার বাবা আবু তাহের ও বড় বোন বলেন, আমার বোনের সঙ্গে তার স্বামী রাকিবের প্রায় ইমু ও ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হয় এবং স্বপ্নাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। তাতে আমার বোন রাগ করে আত্মহত্যা করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
