
ফরিদগঞ্জে চাঁদার টাকা দিতে অনিহা প্রকাশ করায়, স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর বসত ঘর ভাংচুর এবং হামলায় আহত হয়েছে দুই জন।
জানাযায়, উপজেলার ১১ চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম একলাশপুর গ্রামের মাহমুদ উল্লাহ পাটওয়ারী বাড়ির ইতালি প্রবাসী মো. হাছান স্থানীয় বেপারি বাজারে জায়গা ক্রয় করে। ক্রয়কৃত জায়গা থেকে স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য রাসেল ও তাঁর ভাই জাকিরসহ সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত হাছান ও তাঁর পরিবারের সদস্যদেরকে হুমকি দিয়ে আসছে। দাবিকৃত চাঁদার টাকাকে কেন্দ্র করে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে হাছান তাঁর ঘরের সামনে বসে মোবাইলে কথা বলছিল। একপর্যায়ে পেছন দিক থেকে রাসেল ও তাঁর ভাই জাকিরসহ ৫-৬ জন হাছানের উপর অতর্কিত হামলা চালায়। হাছানের চিৎকারে তাঁর ভাতিজা রুবেল এগিয়ে আসলে তাঁকেও বেদম মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘরে নিয়ে যাওয়ার পরও রাসেল মেম্বাররা ক্ষান্ত না হয়ে হাছানের বসত ঘর (বিল্ডিংয়ে) ইট পাটকেল নিক্ষেপ করে, এতে হাছানের বিল্ডিং এর গ্লাস ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতঃপর হাছান ও রুবেলের অবস্থা বেগতিক দেখে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, হাছানের বড় ভাই আবুল বাসারের সাথে রাসেল মেম্বার গংদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং উভয় পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য রাসেলের মোবাইলে একাধিকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, আমরা খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাতেই ফোর্স পাঠিয়েছি। এ ঘটনায় রাসেল মেম্বারের পক্ষে একটি অভিযোগ হয়েছে। তবে শুনেছি রাসেল মেম্বার হাসপাতালে ভর্তি রয়েছে।
শিরোনাম:
সোমবার , ২৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
