ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জের পুর্বাঞ্চলে একের পর এক ডাকাতির ঘটনায় অতিষ্ট জনগণ সোমবার রাতে ডাকাত সন্দেহে ৪ যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত যুবকরা হলো সুমন হোসেন(২৫), শামীম (২৫), সাদেক হোসেন মাল (২৮) ও জাহাঙ্গীর হোসেন (২২)। এদের মধ্যে সুমন হোসেন ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে এবং বাকীরা পুলিশ প্রহরায় আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের ইসলামপুর বেড়ি বাঁধের ওপর তালুকদার বাড়ির সামনে থেকে আটক করে জনতা। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরে ফরিদগঞ্জের পুর্বাঞ্চলে একের পর ডাকাতির ঘটনা ঘটেছে।
শিরোনাম:
রবিবার , ১৫ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
